ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৪

গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। বুধবার (১২ মে) ভোরে গাজার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। হামলায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বহুতল ভবন ধ্বংস হয়েছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গাজায় ৪৪ জন নিহতের মধ্যে ১২ জন শিশুও রয়েছে। সোমবার (১০ মে) আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিমান হামলা চালায় হামাস। তারপরই গাজায় ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। অপর দিকে সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের হামলায় অন্তত ৫ ইসরায়েলির মৃত্যু হয়েছে।


গত শুক্রবার থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর কয়েকদিন ধরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি মসজিদের ভেতরেও টিয়ার মেল ও গ্রেনেড ছোড়ে ইহুদিবাদী সেনারা। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।


আল-আকসায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আল্টিমেটাম দেয় হামাস। সেই সময়ের পর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। এরপর গাজায় মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল।


হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারও কয়েকশ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করেও কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে।


দুই পক্ষের সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আল-আকসায় হামলায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এরই মধ্যে তিনি একাধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।


জেরুজালেমে ইসরায়েলের হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসলেও তারা কোনো বিবৃতি দিতে পারেনি।

ads
ads
ads

Our Facebook Page

↑